সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, বগুড়া কর্তৃক বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়া এলাকায় বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রস্তুতকৃত পন্যের বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকায় কারখানার মালিক শ্রী শ্যামল বর্মন (৪০) কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অদ্য ৩০ জুলাই ২০২৬ ইং তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকা হতে ১৮.১৫ ঘটিকা পর্যন্ত সিপিএসসি বগুড়া, র্যাব-১২, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার এবং, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহম্মদ, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া ও জনাব মোঃ রাসেল মিয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল সহ বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় প্রস্তুতকৃত পন্যের বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকায় অভিযোগ নাম্বার-৮৯/২০২৬ তারিখ ৩০-০৭-২০২৬ ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪৪ ধারায় কারখানার মালিক শ্রী শ্যামল বর্মন (৪০), পিতা-মৃত রাম চন্দ্র বর্মন, সাং-ঝারা বর্ষা, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধাকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।