জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার অভিযানে জর্জ কোর্ট চত্বর হতে নগদ ৪,৫৩,০০০/- (চার লক্ষ তেপান্ন হাজার) জাল টাকা উদ্ধারসহ ০১জ tcন জাল নোট ব্যবসায়ী গ্রেফতার।
ডিবি বগুড়ার অভিযানের অংশ হিসাবে ২২/০৭/২০২৬ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে তার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা সদর থানাধীন জজ কোর্ট চত্তর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রফিকুল ইসলাম (৪৭), পিতা-মোঃ ছলিম উদ্দিন, সাং-পারইল, থানা-রানীনগর, জেলা-নওগাঁ’কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ১০০০/- মূল্যমানের ৪৫৩টি জাল টাকার নোট যাহা ১০০০×৪৫৩=৪,৫৩,০০০/- (চার লক্ষ তেপান্ন হাজার) জাল টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।