নীলামে ক্রয় কৃত সম্পর্তিনীজ দখলে নিতে সংবাদ সম্মেলন।
নিউজ ডেস্ক
সুধী ও সম্মানিত উপস্থিতি জেলা-বগুড়া, উপজেলা- শাজাহানপুর, জে.এল নং- ১৮২, মৌজা- আশেকপুর গ্রাম মধ্য জমিদার হালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শাজাহানপুর সাহেবের সেরেস্তায় সি.এস- ৭০ নং খতিয়ান ছলিম উদ্দীন সাকিদার গং নামে লেখা যায়। উক্ত ছলিম উদ্দীন সাকিদার গং স্বত্ববান ও দখিলকার থাকা অবস্থায় উক্ত ছলিম উদ্দীন সাকিদার গং উক্ত সি.এস- ৭০ নং খতিয়ানের ৫ একর ৯২ শতাংশ জোত ভূমির খাজনা না দেওয়ার কারণে খাজনার দায়ে বিগত ইং ২৮/০৭/১৯৩৪ তারিখের ১১৭৯/৩৩ নং মোকদ্দমায় ৫ একর ৯২ শতাংশ জমি নিলাম মারফত অছিম উদ্দিন শাহ্ ও মজরতুল্যা শাহ্ খরিদ করিয়া লইয়া স্বত্ববান ও দখলকার থাকা অবস্থায় উক্ত ছলিম উদ্দিন সাকিদারের স্ত্রী অকিমন বিবি বিগত ইং ১৫/০১/১৯৩৮ তারিখের ৪১২/১৯৩৮ নং এওয়াজ অর্থাৎ বিনিময় দলিল দলিল মূলে নিলাম শর্তে প্রাপ্ত অছিম উদ্দিন শাহ্ এর নিকট হইতে ১৩.০০ শতাংশ জমি প্রাপ্ত হন। তৎপর বিগত ইং ১৫/০৫/১৯৫২ তারিখের ৭৪৭৬/১৯৫২ নং কবলা দলিল মূলে ছলিম উদ্দিন সাকিদারের পুত্র ছফির উদ্দিন সাকিদার নিলাম শর্তে প্রাপ্ত। উক্ত অছিম উদ্দীন শাহ্ এর নিকট হইতে ০৮.০০ শতাংশ জমি খরিদ করে। তৎপর ছলিম উদ্দীন সাকিদারের বড় নাতী ছফির উদ্দীন সাকিদারের পুত্র আব্দুর রহমান সাকিদার তিনি নিজেও দুইখানা কবলা দলিল মূলে ১২.০০ শতাংশ জমি খরিদ করেন। বাঁকি সম্পত্তি অছিম উদ্দীন শাহ্ ও মজরতুল্যা শাহ্ স্বত্ববান ও দখলকার থাকা অবস্থায় ১৯৬২ সালে অছিম উদ্দন শাহ্ এর নিজ নামে ও মজরতুল্যা শাহ্ এর ওয়ারিশগণের নামে এম আর আর- ৯৮ নং খতিয়ান প্রস্তুত করতঃ উক্ত এম আর আর খতিয়ানের ছলিম উদ্দীন সাকিদার তাহার মাতার এওয়াজ অর্থাৎ বিনিময় স্বত্বে ও খরিদা সত্বে প্রাপ্ত সম্পত্তি উক্ত এম আর আর খতিয়ানে অন্তভুক্ত করে। পরবর্তীতে উক্ত অছিম উদ্দীন শাহ্ ও মজরতুল্যা শাহ্ তাহারা এবং তাহাদের ওয়ারিশগণের নিকট হইতে বিভিন্ন তারিখে কবলা খরিদা সত্বে প্রায় ২০ জন ভূমি মালিকগণ খরিদ করেন এবং উক্ত জোত ভূমির আর.এস চূড়ান্ত খতিয়ান তাহাদের নিজ নামে রেকর্ডভুক্ত হয় এবং খাজনা-খারিজসহ যাবতীয় স্বত্বে উক্ত জোতের রেকর্ডীয় মালিক ও কবলাদারগণ ভোগদখল করিয়া আসিতেছে। উক্ত ভোগদখলকৃত সম্পত্তিতে উক্ত নিলাম হওয়া সি.এস খতিয়ানের মালিক ছলিম সাকিদার এর নাতী ভূমিদস্যু আব্দুর রহমান সাকিদার গং উক্ত জোত ভূমিতে রেকর্ডীয় ও কবলাদারগণদের জমি বেদখলের চেষ্টা করে এবং রেকর্ডীয় মালিক ও কবলাদারগণদের জমিতে যাইতে বাধা সৃষ্টি করে। উক্ত বিষয়ে রেকর্ডীয় মালিক ও কবলাদারগণ ভূমিদস্যু আব্দুর রহমান সাকিদার গং দের অবগত করিলে তাহারা বলে আমরা নিলাম মানিনা। উক্ত বিষয়ে আমরা ভূমি মালিকগণ মানববন্ধন করিলে ভূমিদস্যু আব্দুর রহমান সাকিদার গং কোন কিছুই কর্ণপাত না করিয়া বিপরীতে আরও হুমকি-ধামকি প্রদান করিতেছে। বিষয়টি নিয়ে সরকারী কয়েকটি প্রশাসনে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। অভিযোগ দেওয়ায় প্রাণ নাশের হুমকি সহ তাহার পালিত সন্ত্রাসীর মাধ্যমে অভিযোগ উঠানোর জন্য জোরালো চাপ সৃষ্টি করিতেছে। এমন কি বলিতেছে যে, তোর কোন বাপ আছে তাকে নিয়ে জমির উপরে আয়, তারপরে তোর সঙ্গে দেখা হবে। ইহা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের আমাদের ছবি ব্যবহার করিয়া মিথ্যা মন্তব্য লিখিতেছে। ইহাতে আমরা সামাজিক ভাবে হেয় প্রতিপত্রের স্বীকার হইতেছি। ভূমিদস্যু আব্দুর রহমান সাকিদার, তাহার পুত্র আব্দুর রাজ্জাক, খায়রুলসহ তাহাদের পালিত ৩০/৪০ জন সন্ত্রাসী বাহিনী কর্তৃক প্রতিনিয়ত হুমকি-ধামকী, ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি প্রদান করায় আমরা ভূমি মালিকগণ নিরূপায় ও ভুক্তভোগী হইয়া ভূমিদস্যুর নিকট থেকে জমি উদ্ধারের জন্য সর্বস্থরের সাংবাদিক ও প্রশাসনের আশু দৃষ্টি সহ অদ্যকার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ সহ এলাকার বিবেকবান মানুষের কাছে আমাদের সাহায্য ও সুবিচার প্রার্থী।
পরিশেষে সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অবহিত করিতেছি যে, এই দুর্দান্ত ভূমিদস্যু, সন্ত্রাসীদের কবল থেকে আমাদের পরিবারকে বাঁচানো এবং নিরাপত্তার জন্য আপনাদের সদয় সাহায্য একান্ত প্রয়োজন। সকলের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করিয়া অদ্যকার সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘটাইলাম।