বগুড়ায় ১৫.৯৪ কেজি গাঁজা সহ আমেনা বেগম গ্রেফতার।

বগুড়ায় ১৫.৯৪ কেজি গাঁজা সহ আমেনা বেগম গ্রেফতার

দৈনিক সমাজ নিউজ ডেস্ক।

বগুড়া সদর উপজেলা লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ, উত্তর সাত শিমুলিয়া মন্ডল পাড়ার মোঃ সাজু মন্ডলের স্ত্রী মোছাঃ আমেনা বেগম (৩০) এর খড়ির ঘর তল্লাশী চালিয়ে ১৫.৯৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে, ডিএনসি-বগুড়া।
মঙ্গলবার (৩ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় গাঁজার একটি বড় চালান ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর সাত শিমুলিয়া মন্ডলপাড়ার মোছাঃ আমেনা বেগম (৩০) এর ব্যবহৃিত খড়ির ঘর তল্লাশী করে ১৫.৯৪ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামী মোছঃ আমেনা বেগমের স্বামী মোঃ সাজু মন্ডলকে গত ০২/০১/২৬ তারিখে কুয়াশা ভোরে বগুড়ার শাহজানপুর থানা এলাকা থেকে সিএনজিতে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ আটক করে শাহজানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে ডিএনসি-বগুড়া টীম।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। ধারা: মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(গ)।
একটি সাদা সিনথেটিক বস্তার ভিতর স্কস টেপদ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য গাঁজার পেটি ২টি, একটিতে ৭.৪২ কেজি ও অপরটিতে ৮.৫২ কেজি সর্বমোট ১৫.৯৪ কেজি গাঁজা (আলামত ডিজিটাল স্কেল দ্বারা পরিমাপকৃত) আলামত প্রাপ্ত।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *