দিনাজপুর-৬-এ ইতিহাসের নতুন অধ্যায়, অটল সম্পর্কের বন্ধনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন
রাসেল আহম্মেদ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন প্রথমবারের মতো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দিতে যাচ্ছেন। এর মাধ্যমে দিনাজপুর-৬ আসনের রাজনৈতিক ইতিহাসে সূচিত হতে যাচ্ছে এক গৌরবময় অধ্যায়। অতীতে এ আসন থেকে নির্বাচিত কোনো সাংসদ কখনো ক্যাবিনেট মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। এই ঐতিহাসিক মুহূর্তে তাঁকে বুকভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়া-র সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই অর্জন শুধু একজন নেতার ব্যক্তিগত সাফল্য নয়, এটি দিনাজপুর-৬-এর আপামর জনতার গর্ব, ভালোবাসা ও আস্থার প্রতিফলন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও আদর্শিক অঙ্গীকারে গড়ে ওঠা তাঁদের অটল সম্পর্ক আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। রাজনৈতিক অঙ্গনে এই সুদৃঢ় বন্ধন ও পারস্পরিক সম্মান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাস সাক্ষ্য দেবে-দিনাজপুর-৬ আসনের প্রথম মন্ত্রী হিসেবে ডা. জাহিদ হোসেনের অভিষেক কেবল একটি পদলাভ নয়, বরং এটি এক আদর্শিক যাত্রার স্বীকৃতি। ডা. ফিরোজ মাহমুদ ইকবাল আরও বলেন, আল্লাহর রহমতে ও জনগণের দোয়া-ভালোবাসায় তিনি দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন-এটাই আমাদের প্রত্যাশা। দিনাজপুর-৬-এর উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণে তাঁর মন্ত্রিত্ব নতুন দিগন্ত উন্মোচন করবে-এমনটাই বিশ্বাস স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।
- অভিনন্দন, শুভকামনা ও অন্তরের গভীর থেকে দোয়া-এই ঐতিহাসিক অধ্যায় চিরদিন অমর হয়ে থাকুক দিনাজপুর-৬-এর গর্বিত ইতিহাসে।
