এজেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন ডাঃ আতাউর রহমান,ও তারেক আহম্মেদ।
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে বগুড়া নেতৃবৃন্দের মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরদিনই রাজধানীতে শুরু হয়েছে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের ধারাবাহিকতা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়ার কৃতি সন্তান, বৃহত্তর বগুড়া সমিতির সহসভাপতি এবং পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ডা. আতাউর রহমান লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, নারী ও শিশুকল্যাণ কার্যক্রম জোরদার, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে উত্তরাঞ্চলে সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকাস্থ বগুড়া সোসাইটির সভাপতি তারেক আহম্মেদ।
উল্লেখ্য, মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই দিনে জনাব তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পাশাপাশি আরও ৪৯ জন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন সরকারের শপথের পরপরই বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ ধরনের মতবিনিময় ভবিষ্যৎ নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
