জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক সমাজ নিউজ ডেস্ক।

বগুড়ায় নব নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব রেজাউল করিম বাদশা সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সাবেক মেয়র বগুড়া পৌর কর্পোরেশন, সভাপতিত্ত করেন জনাব মাফতুন আহমেদ খান রুবেল সভাপতি সদর উপজেলা বিএনপি বগুড়া।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় আয়োজকবৃন্দ ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *