গাইবান্ধার সাঘাটায় জোরপূর্বক গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আহত দুইজন।

সাঘাটায় জোরপূর্বক গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত ২…

জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ
সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতরা হলেন উপজেলার ডিমলা পদুমশহর গ্রামের মৃত: আমজাদ হোসেনের ছেলে বিদ্যুৎ শেখ (৩৫) ও তার মা মোছাঃ মেনেকা বেগম (৫৫) বলে জানা গেছে। এব্যাপারে আমজাদের ছেলে মিলন মিয়া বাদী হয়ে সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার সুত্রে জানা যায়, উপজেলার পদুমশহর গ্রামের মৃত: আমজাদ হোসেনের ছেলে বিদ্যুৎ গংয়েরা পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে কয়েক বছর পূর্বে বিভিন্ন জাতের গাছ রোপণ করেছেন।
হঠাৎ গত ৪ মার্চ দুপুরে একই গ্রামের মোঃ ওয়াহেদের ছেলে জাহাঙ্গীর গংয়েরা বিদ্যুৎদের রোপণকৃত গাছ গুলো জোরপূর্বক কাটতে থাকে। উক্ত গাছগুলো কাটার সংবাদ পেয়ে বিদ্যুৎ ও তার মা মেনেকা বেগম গাছগুলো কাটতেবাধা নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে জাহাঙ্গীর গংয়েরা বিদ্যুৎদের উপর আক্রমণ করে, এতে বিদ্যুৎ ও বিদ্যুৎতের মা মেনেকা বেগম গুরুতর আহত হয় ।

স্থানীয়রা বিদ্যুৎদেরকে আহত অবস্থায় ঘটনাস্থান থেকে উদ্ধার করে, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত ডাক্তার তাদের শারীরিক অবস্থার আশঙ্কাজনক দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করে নেন।

বিদ্যুৎ ও তার বৃদ্ধা মা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে জাহাঙ্গীর গংয়েরা আবারও বিদ্যুৎদের বাড়ীতে হামলা চালিয়ে ঘরের বেড়া ভাংচুর করে। এ ঘটনায় বিদ্যুৎতের ভাই মিলন মিয়া বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে সাঘাটা থানায় এজাহার দায়ের করেন। বর্তমানে বিদ্যুৎ ও বিদ্যুৎতের বৃদ্ধা মা মেনেকা বেগম সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *