সাতমাথা ফুটপাত দখল নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতন্ডা
নিউজ ডেস্ক।
বগুড়ার সাতমাথায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমান দোকানদারদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এক ট্রাফিক পুলিশ সদস্য ফুটপাত দখলমুক্ত করতে গেলে কিছু দোকানদারের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ব্যবসায়ীরা তার ওপর চড়াও হন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে সাতমাথার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে একটি মহল, ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না।
সচেতন মহল মনে করছেন, বগুড়া জেলা প্রশাসন ও বগুড়া পৌরসভা সমন্বিত উদ্যোগ নিয়ে ভ্রাম্যমাণ দোকানিদের জন্য নির্দিষ্ট জোন তৈরি এবং নিয়মিত অভিযান পরিচালনা করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
এ বিষয়ে প্রশাসনের কার্যকর ভুমিকা কামনা করেছেন বগুড়া বাসি।
