June 30, 2026, 9:14 pm
শিরোনাম :
বগুড়া জেলায় মোকামতলা উপজেলা দেউলি আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি -২৬ অনুস্ঠিত। নবগঠিত মোকামতলা উপজেলার নতুন ইউনিয়ন ‘দিগন্ত ‘ নিয়ে গণশুনানি। গাইবান্ধা জেলার সাঘাটায় স্কুল কমিটির দ্বন্দ্বে যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট ‘-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহীসহ ৩(তিন) জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় ভোরের ডাকের সংবাদকর্মীর উপর হামলা,উদ্ধার করল পুলিশ হরিলুটের টাকায় অলংকার কিনছে ইন্জিনিয়ার ও স্ত্রীগণ। অব্যবস্থাপনার দায়ে কি শুধুই ‘তালা’? আদ-দ্বীন বন্ধের সিদ্ধান্ত নিয়ে উঠছে নীতিগত প্রশ্ন। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ০৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান। চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। চুলকাটলেই ০৯(নয়) হাজার টাকা বীল

বগুড়া জেলায় মোকামতলা উপজেলা দেউলি আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি -২৬ অনুস্ঠিত।

রাসেল আহমেদ

তারেক রহমানের নির্দেশনায় নবগঠিত মোকামতলা উপজেলা দেউলী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

রাসেল আহম্মেদ (শিবগঞ্জ প্রতিনিধি):- ২৯ জুন ২০২৬, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে চলমান “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেউলী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এইচ. এম. ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল। তিনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রভাষক (আরবি) মোঃ আব্দুর রশিদ ও মোঃ শোহানুর রহমান, প্রভাষক (ইংরেজি) মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, মোছাঃ মমতাজ বেগম, বসিরন নেসা, শরিফা সুলতানা ও সুজা উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ জিন্নাত নাহার, মোঃ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দীক, প্রকাশ কান্তি মণ্ডল এবং মাহমুদা আক্তার ময়না। ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন সহকারী মৌলভী জোবেদা খাতুন, শাহ আলম ও রুমকী খাতুন। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মোছাঃ সাবিনা ইয়াসমিন এবং ইবতেদায়ী শাখার শিক্ষক মোঃ জুলফিকার, মোঃ রেজাউল করিম ও মোঃ বোরহান উদ্দিন। প্রশাসনিক ও কারিগরি সহায়তায় উপস্থিত ছিলেন লাইব্রেরিয়ান মোঃ আব্দুল কাইয়ুম, অফিস সহকারী মোঃ মোস্তাফিজার রহমান, কম্পিউটার অপারেটর মোঃ ফেরদৌস আলম এবং ল্যাব সহকারী মোঃ নয়ন প্রামাণিক। এছাড়াও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে মোঃ আব্দুল ওয়াহেদ, মোছাঃ ফারজানা আক্তার, মোঃ রেজাউল করিম ও মোঃ তোতা মিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্বপূর্ণ অঙ্গীকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা