July 29, 2026, 8:10 am
শিরোনাম :
সমাজের আবর্জনা কিশোর গ্যাং নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন। বগুড়া জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে বিপুল পরিমানে জাল টাকা উদ্ধার। প্রধানমন্ত্রীর পিএসএর ফোনে এমপির ডিও বাতিল। রাস্ট্র পতি জিয়াউর রহমান হত্যার আসামি মেজর(অবঃ)মোজাফফর গ্রেফতার। নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধীর মরদেহ। নীলামে ক্রয়কৃত সম্পর্তি নীজ দখলে নিতে সংবাদ সম্মেলন হালকা বৃষ্টিতেই বেহাল বগুড়া টিটিসি: পানি মাড়িয়ে ক্লাসে শিক্ষার্থীরা। খাল খননের কাজে শিক্ষক ও প্রবাসী শ্রমিকের তালিকায়। জাতীয়তাবাদী মহিলা দলের পিয়ারা রহমান তার সংগ্রামের যথাযথ মুল্যায়ন চেয়েছেন

নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন।

ফয়জুর রেজা।

নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন। 

বগুড়াজেলা প্রতিনিধি মোঃ ফয়জুর রেজা:


নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বগুড়ার সর্বস্তরের জনগণ। শহরের সাতমাথা এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত নেসকোর ৫১তম বোর্ড সভায় রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যবর্তী স্থানে নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিতরণ কার্যক্রম এবং জনস্বার্থ বিবেচনায় বগুড়া এ প্রধান কার্যালয়ের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তাই নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপন করা হলে গ্রাহকসেবা আরও সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে।
এ সময় বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নেসকোর বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন করে দ্রুত বগুড়ায় স্থায়ী প্রধান কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তফা। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা