July 30, 2026, 11:59 am

র‍্যাব ১২ বগুড়া এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার।

ফয়সাল আহাম্মদ

_*র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া এর অভিযানে বগুড়া জেলার শাজাহানপুর থানার অপহরণ মামলার ভিকটিম (১৪) উদ্ধার পূর্বক এজাহারনামীয় ১নং পলাতক আসামী মোঃ সাকিব হাসান (২০) গ্রেফতার।*_

বগুড়া জেলার শাজাহানপুর থানার এফআইআর নং-০২ তারিখ ০১ জুন ২০২৬, জিআর নং-১৫১ তারিখ ০২ জুন ২০২৬ ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এবং এজাহারের বর্ণনা মোতাবেক জানা যায় ভিকটিম (১৪) গত ইং ২৯/০৫/২০২৬ তারিখ রাত্রি অনুমান ২৩.০০ ঘটিকার সময় বাড়ির পার্শ্বে বোনের বাড়িতে যাওয়ার পথে শাজাহানপুর থানাধীন জোকা নয়াপাড়া গ্রামস্থ ভিকটিমের বসত বাড়ির সামনে কাচা রাস্তায় পৌছা মাত্রই আসামীগন পরিকল্পতিভাবে অজ্ঞাতনামা সিএনজি যোগে আসিয়া জোরপূর্বক ভিকটিমকে ধরিয়া সিএনজিতে তুলিয়া অপহরণ করিয়া শাহানগর বাজারের দিকে নিয়ে যায়। ভিকটিমকে অনেক খোজাখুজি করিয়া কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা বগুড়া জেলার শাজাহানপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ সাকিব হাসান (২০) গ্রেফতার এড়াতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শাহানগর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শাহানগর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ১নং পলাতক আসামী মোঃ সাকিব হাসান (২০), পিতা-মোঃ এরশাদুল ইসলাম, সাং-শাহানগর পশ্চিমপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার এবং ভিকটিম (১৪), পিতা-মোঃ আবু রায়হান, সাং-জোকা নয়াপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা