শিবগঞ্জ উপজেলা মোকামতলা এস.এম.এ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন
রাসেল আহম্মেদ
২৮শে ফেব্রুয়ারি ২০২৬ইং
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এস.এম.এ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এক শুভেচ্ছা বার্তায় বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রসার এবং অবকাঠামোগত অগ্রগতিতে প্রতিমন্ত্রীর নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে শিবগঞ্জসহ আশপাশের অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও সভাপতি, মোকামতলা এস.এম.এ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা। এছাড়াও উপস্থিত ছিলেন: মাদ্রাসার সুপার মোঃ আনোয়ারুল ইসলাম। তাঁরা প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামীতেও শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করেন।
