বগুড়া জেলা তাঁতি দলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সমাজ নিউজ ডেস্ক।
বগুড়া জেলা তাঁতি দলের আয়োজনে এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করে জেলা তাঁতি দল।
এতে দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু নন্দীগ্রামের সংসদ সদস্য জনাব মোশাররফ হোসেন, সংগঠনটির সভাপতি জনাব সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব সেকেন্দার আলী, পৌর তাতি দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম মোহন ছারা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা সংগঠনের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
