বগুড়ার নুনগোলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বগুড়ার নুনগোলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

দৈনিক সমাজ নিউজ ডেস্ক।

মঙ্গলবার ১৭/০৩/২৬ ইং তারিখ বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল বাজার এলাকায় জামায়াতের ইফতার মাহফিল ইউনিয়ন আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদ;ুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, তারেক মোস্তফা ফকির, জিয়াউর রহমান। মাহফিলে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী ৯ এপ্রিল নির্বাচনে বিজয়ী হলে বগুড়া সদর বাসী একটি কল্যাণ সমাজ উপহার পাবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ঘুষ দুর্নীতি ক্ষুধা দারিদ্র কে বিদায় জানাননো হবে। ইনশাআল্লাহ ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি আবারো দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *