June 5, 2026, 1:01 am
শিরোনাম :
এমআরএ,র নির্দেশনা উপেক্ষার অভিযোগ টিএমএসএসের বিরুদ্ধে। বগুড়ার গাবতলী উপজেলা কাগইল শহীদ জিয়া কল্যাণ পরিষদের শুভ উদ্ভোদন। বগুড়া সিটি করপোরেশন এর প্রশাসককে ফুলের শুভেচ্ছা। বগুড়ায় সুজন- এর বৃক্ষরোপণ কর্মসূচি, রামিসা হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান। বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত,স্ত্রী হাসপাতালে। বগুড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাঈদ গ্রেফতার, পলাতক যুবলীগ নেতা। ক্যামেরা নেই, তাই সাংবাদিক নন, কনস্টেবল মানিকের বক্তব্যে ক্ষুধ্ব গণমাধ্যমকর্মীরা। বগুড়ায় পীস স্কুল অ্যান্ড কলেজে প্রতীকী হজ্জ শিক্ষা প্রদর্শনী। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল ভুমি সেবা চালু করা হয়েছে। মোকামতলায় লক্ষীপুর ৩ নং ওয়ার্ডে জমা জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ চাচাতো ভাইদের হামলায় নিহত ২ আশন্কাজনক ১, গ্রেফতার ১

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত,স্ত্রী হাসপাতালে।

দৈনিক সমাজ নিউজ ডেস্ক
Oplus_131072

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, স্ত্রী হাসপাতালে

দৈনিক সমাজ নিউজ ডেস্ক :

বগুড়া-ঢাকা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও চার বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ শেরপুর সূত্রে জানা যায়, বগুড়া হতে ঢাকাগামী লেনে পর্যটন মোটেলের বিপরীত পাশ থেকে ৫০ গজ সামনে বনানী নামক স্থানে একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা মো. আনিসুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়েশা (৪) মারা যান। গুরুতর আহত অবস্থায় আনিসুরের স্ত্রী মোছাম্মত পুষ্পা আক্তারকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. এরশাদ আলীর ছেলে। নিহত আয়েশা তারই মেয়ে। আহত পুষ্পা আক্তার নিহত আনিসুরের স্ত্রী। তাদের বাড়ি একই এলাকায়।
শাজাহানপুর থানার ওসি আসিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইওয়ে পুলিশ শেরপুর ঘটনাটি তত্ত্বাবধায়ন করছে এবং ঘাতক গাড়ি ও চালককে শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা