June 5, 2026, 1:02 am
শিরোনাম :
এমআরএ,র নির্দেশনা উপেক্ষার অভিযোগ টিএমএসএসের বিরুদ্ধে। বগুড়ার গাবতলী উপজেলা কাগইল শহীদ জিয়া কল্যাণ পরিষদের শুভ উদ্ভোদন। বগুড়া সিটি করপোরেশন এর প্রশাসককে ফুলের শুভেচ্ছা। বগুড়ায় সুজন- এর বৃক্ষরোপণ কর্মসূচি, রামিসা হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান। বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত,স্ত্রী হাসপাতালে। বগুড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাঈদ গ্রেফতার, পলাতক যুবলীগ নেতা। ক্যামেরা নেই, তাই সাংবাদিক নন, কনস্টেবল মানিকের বক্তব্যে ক্ষুধ্ব গণমাধ্যমকর্মীরা। বগুড়ায় পীস স্কুল অ্যান্ড কলেজে প্রতীকী হজ্জ শিক্ষা প্রদর্শনী। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল ভুমি সেবা চালু করা হয়েছে। মোকামতলায় লক্ষীপুর ৩ নং ওয়ার্ডে জমা জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ চাচাতো ভাইদের হামলায় নিহত ২ আশন্কাজনক ১, গ্রেফতার ১

বগুড়ায় সুজন- এর বৃক্ষরোপণ কর্মসূচি, রামিসা হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান।

রাসেল আহমেদ

 

বগুড়ায় ‘সুজন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি, রামিসা হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান

রাসেল আহম্মেদ
পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ায় ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। একইসঙ্গে আলোচিত রামিসা হত্যা মামলার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবিতেও সোচ্চার হন বক্তারা। সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ১২টায় বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া অন্ধ মাদ্রাসা লেন সংলগ্ন বাইতুল্লাহ নূর জামে মসজিদ প্রাঙ্গণে কর্মসূচিটির আয়োজন করে সুজন বগুড়া জেলা শাখা। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সমাজের প্রতিটি সচেতন মানুষকে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ যেমন মানুষের জীবন রক্ষা করে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, তেমনি একটি সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচারও অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, রামিসা হত্যার নির্মম ঘটনা যেভাবে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষের বিবেককে নাড়া দিয়েছে, ঠিক তেমনিভাবে এই হত্যাকাণ্ডের বিচারও হতে হবে দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে অপরাধীদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস অপরাধ করার সাহস না পায়। তারা বলেন, শুধু রামিসা হত্যাকাণ্ড নয়, সমাজে ঘটে যাওয়া সব ধরনের অন্যায়, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সুজন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:- সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ রহমান চপল, সাজেদুর রহমান সবুজ সভাপতি, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাব। এজাহারুল ইসলাম কোয়েল, সদস্য প্রকৌশলী জিল কাদের রহমান, আয়কর আইনজীবী ও সুজন বগুড়া জেলা মহিলা নেত্রী অ্যাডভোকেট কোহিনূর খানম, মোছাঃ জান্নাতুল সাম্মা, মোছাঃ শামসাদ মুর্শিদা সোমা, ফারুক সোহেল এবং বাইতুল্লাহ নূর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল আল বাকী। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সবুজে ঘেরা সুন্দর সমাজ গঠন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সুজনের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা