June 30, 2026, 9:16 pm
শিরোনাম :
বগুড়া জেলায় মোকামতলা উপজেলা দেউলি আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি -২৬ অনুস্ঠিত। নবগঠিত মোকামতলা উপজেলার নতুন ইউনিয়ন ‘দিগন্ত ‘ নিয়ে গণশুনানি। গাইবান্ধা জেলার সাঘাটায় স্কুল কমিটির দ্বন্দ্বে যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট ‘-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহীসহ ৩(তিন) জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় ভোরের ডাকের সংবাদকর্মীর উপর হামলা,উদ্ধার করল পুলিশ হরিলুটের টাকায় অলংকার কিনছে ইন্জিনিয়ার ও স্ত্রীগণ। অব্যবস্থাপনার দায়ে কি শুধুই ‘তালা’? আদ-দ্বীন বন্ধের সিদ্ধান্ত নিয়ে উঠছে নীতিগত প্রশ্ন। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ০৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান। চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। চুলকাটলেই ০৯(নয়) হাজার টাকা বীল

বগুড়ায় ভোরের ডাকের সংবাদকর্মীর উপর হামলা,উদ্ধার করল পুলিশ

দৈনিক সমাজ নিউজ ডেস্ক

বগুড়ায় ভোরের ডাকের সংবাদকর্মীর উপর হামলা, উদ্ধার করল পুলিশ:

দৈনিক সমাজ :

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিক ও তার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার শিমলা গ্রামে তথ্য সংগ্রহকালে হামলার শিকার হন সাংবাদিক সালমির ইসলাম। তিনি জাতীয় দৈনিক ভোরের ডাকের উপজেলা সংবাদদাতা ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য। স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুলে নেওয়া হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রায় দেড় বছর আগে ইভা খাতুনের সঙ্গে প্রেম পরবর্তী পালিয়ে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তাদের পালিয়ে বিয়ে মেনে নিচ্ছিল না ইভা খাতুনের বাবা উপজেলার শিমলা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন। বিয়ে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি দুই পরিবার অনুষ্ঠান করে। আনুষ্ঠানিকভাবে ইভা খাতুনকে বাড়িতে নিয়ে যায় তার বাবা।
বৃহস্পতিবার শিমলা গ্রামে পিতার বাড়িতে ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রেখে ডিভোর্স করানোর চেষ্টা ও মারধর করার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় কয়েকজন সাংবাদিক। ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে দেয়নি। অভিযুক্ত আলমগীর হোসেনের কাছে ঘটনার বিষয়ে তথ্য চাইলে তিনি উত্তেজিত হন। সেখানে উপস্থিত হন ছাত্রদল নেতা শাকিল। এ সময় দুপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা দলবেঁধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান সাংবাদিক। তার মোটরসাইকেল ও গণমাধ্যমের ডিজিটাল বুম আটকে রাখে অভিযুক্তরা।
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করে। আহত সালমির ইসলাম চিকিৎসা নিয়েছে। তার শরীরে জখম ও আঘাত রয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেস ক্লাবের নেতারা।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান জানান, বিবাহ সংক্রান্ত বিরোধে দুপক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মোটরসাইকেল উদ্ধার করেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা