June 30, 2026, 9:20 pm
শিরোনাম :
বগুড়া জেলায় মোকামতলা উপজেলা দেউলি আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি -২৬ অনুস্ঠিত। নবগঠিত মোকামতলা উপজেলার নতুন ইউনিয়ন ‘দিগন্ত ‘ নিয়ে গণশুনানি। গাইবান্ধা জেলার সাঘাটায় স্কুল কমিটির দ্বন্দ্বে যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট ‘-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহীসহ ৩(তিন) জনের বিরুদ্ধে মামলা। বগুড়ায় ভোরের ডাকের সংবাদকর্মীর উপর হামলা,উদ্ধার করল পুলিশ হরিলুটের টাকায় অলংকার কিনছে ইন্জিনিয়ার ও স্ত্রীগণ। অব্যবস্থাপনার দায়ে কি শুধুই ‘তালা’? আদ-দ্বীন বন্ধের সিদ্ধান্ত নিয়ে উঠছে নীতিগত প্রশ্ন। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ০৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান। চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। চুলকাটলেই ০৯(নয়) হাজার টাকা বীল

গাইবান্ধা জেলার সাঘাটায় স্কুল কমিটির দ্বন্দ্বে যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত।

দৈনিক সমাজ নিউজ ডেস্ক
Oplus_131072

সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, ( প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামের এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আটকে পুলিশি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা