June 5, 2026, 1:06 am
শিরোনাম :
এমআরএ,র নির্দেশনা উপেক্ষার অভিযোগ টিএমএসএসের বিরুদ্ধে। বগুড়ার গাবতলী উপজেলা কাগইল শহীদ জিয়া কল্যাণ পরিষদের শুভ উদ্ভোদন। বগুড়া সিটি করপোরেশন এর প্রশাসককে ফুলের শুভেচ্ছা। বগুড়ায় সুজন- এর বৃক্ষরোপণ কর্মসূচি, রামিসা হত্যার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান। বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত,স্ত্রী হাসপাতালে। বগুড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাঈদ গ্রেফতার, পলাতক যুবলীগ নেতা। ক্যামেরা নেই, তাই সাংবাদিক নন, কনস্টেবল মানিকের বক্তব্যে ক্ষুধ্ব গণমাধ্যমকর্মীরা। বগুড়ায় পীস স্কুল অ্যান্ড কলেজে প্রতীকী হজ্জ শিক্ষা প্রদর্শনী। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল ভুমি সেবা চালু করা হয়েছে। মোকামতলায় লক্ষীপুর ৩ নং ওয়ার্ডে জমা জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ চাচাতো ভাইদের হামলায় নিহত ২ আশন্কাজনক ১, গ্রেফতার ১

গাজীপুর সাংবাদিক ইউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর সাংবাদিক ইউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন “গাজীপুর সাংবাদিক ইউনিটি”র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (১৬ মে) উদযাপিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১০টায় গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে সাংবাদিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, চার বছরের পথচলায় গাজীপুর সাংবাদিক ইউনিটি জেলার সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীও সেই ঐক্যের বার্তা আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, মোহাম্মদ তৌহিদুল হক চৌহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ আখতার হোসেন। সঞ্চালনায় থাকবেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাইউল উদ্দিন খান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূঁইয়া।
গাজীপুর সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে জেলার সকল সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা বলছেন, “সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক ও সত্য প্রকাশের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতেই এই আয়োজন।” সবার দোয়া ও সহযোগিতা কামনা করছে গাজীপুর সাংবাদিক ইউনিটি।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুর সাংবাদিক ইউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা