
সাঘাটায় গৃহবধূর সন্দেহজনক মরদেহ উদ্ধার।
দৈনিক সমাজ নিউজ ডেস্ক :
গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বামীর বাড়ি থেকে মিম খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ মে বৃহস্পতিবার
বিকেলে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম শিমুল তাইড় (ফুটানি বাজার) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মিম খাতুন বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে। তার স্বামীর নাম বাদশা মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাদশা মিয়ার বাড়িতে মিম খাতুনের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পরিবারের দাবি, মিমকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা জানান, মিমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং গলায় ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। এই
সমানিয় গৃহবধূর সন্দেহজনক মরদেহ উদ্ধার
ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বোনারপাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. একরামুল হক ঘটন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থান মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছে। তবে এটি হা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রন
কারণ জানতে মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরল আইনি ব্যবস্থ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে।
https://shorturl.fm/alOuB
https://shorturl.fm/w6Lr6
https://shorturl.fm/79wFK
https://shorturl.fm/oP4bc