আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ বগুড়া -৬ উপনির্বাচনে জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

বগুড়া-৬ উপনির্বাচন: জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষিতে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব রেজাউল করিম বাদশা।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড মাহবুবুর রহমান, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *