সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধা নিহত।

সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত

দৈনিক সমাজ নিউজ ডেস্ক :

ফরিদপুরের সালথায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম মোল্লা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের মৃত আমির হোসেন মোল্যার পুত্র।

জানা যায়, পেয়াজ উত্তলন করার জন্য ইকরাম মোল্যা ৪ জন শ্রমিক ভাড়া করে রিজার্ভ ইজিবাইকে করে ফরিদপুর থেকে বাড়িতে ফিরছিলেন। অপর দিক থেকে যদুনন্দী থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত ইকরাম মোল্যাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইজিবাইকে থাকা তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদের সকলের বাড়ি রাজশাহী জেলায়।

দূর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতাহাল রিপোর্ট করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানবাহন নসিমন আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *