আসন্ন ৪১ বগুড়া -৬ উপনির্বাচনে বিভ্রান্তি ছড়ানোয় সাবেক ছাত্র নেতার থানায় সাধারণ ডায়েরি।
আমি মোঃ হাসানুজ্জামান (৪৭), পিতা: মোঃ মোসলেম উদ্দিন, মাতা: মোছাঃ হোসনে আরা,( ঠিকানা (স্থায়ী), গ্রাম-সন্ধ্যাবাড়ি ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং ৪, থানা গাবতলী, জেলা বগুড়া ও ঠিকানা (বর্তমান)-সারিয়াকান্দি বাসষ্ট্যান্ড লেন, চেলোপাড়া, গ্রাম-চেলোপাড়া, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-০৬, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া
মোঃ হাসানুজ্জামান পলাশ, আমি সাবেক বগুড়া জেলা ছাত্রদল নেতা,থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করিতেছি যে, ইং ৩১/০৩/২০২৬ তারিখ রাত্রী অনুমান ১১.০৪ ঘটিকার সময় আমি আমার বাসায় থাকা অবস্থায় জানিতে পারি মোবাইল নং-01339912089 হইতে অজ্ঞাতনামা ব্যক্তি বিভিন্ন লোকজনের মোবাইলে কল দিয়ে সয়ংক্রিয়ভাবে ভয়েজ রেকডিংকৃত কথা “আগামী ০৯ এপ্রিল ৪১ বগুড়া ৬ সদর আসনে বিএনপি মনোনীত চাঁদাবাজ রেজাউল করিম বাদশা কে ভোট দিন” বলিয়া অপপ্রচার করিয়া আসিতেছে। বর্ণিত মোবাইল নম্বরের ব্যবহারকারী অজ্ঞাতনামা ব্যক্তি,, সরকারী দল বিএনপি এর দলীয় ভাবমূর্তি এবং বিএনপি মনোনীত এমপি প্রার্থী রেজাউল করিম বাদশা এর সুনাম ক্ষুন্ন করার জন্য এরুপ অপপ্রচার করিয়া আসিতেছে। ইহাতে প্রার্থীর ভোটে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। উক্ত বিষয়টি বিএনপি এর উর্ধ্বতন পদধারীদের সাথে আলোচনা করা হইয়াছে। উপরোক্ত মোবাইল নম্বরের ব্যবহারকারীকে সনাক্ত করিয়া তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।
উল্লেখ্য যে বগুড়া বিএনপির ঘাটি, তাই একটি মহল দলের ভাবমূর্তি নস্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কু,চক্রি মহল।
