বগুড়ায় সাপ্তাহিক গণরায় পরিবারের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা।

বগুড়ায় সাপ্তাহীক গণরায় পরিবারের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা।

দৈনিক সমাজ নিউজ ঃ

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে বগুড়ায় গণসংযোগ
বগুড়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ গড়ার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে বগুড়ায় গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় সাপ্তাহিক গণরায় পত্রিকা পরিবারের উদ্যোগে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন গণরায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বগুড়া জেলা বিএনপির সহ তাঁত বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক গণরায়ের স্টাফ রিপোর্টার আকরাম হোসেন উজ্জল, দৈনিক সমাজ অনলাইন এর সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, মনিরা খান, নুর আলম পিন্টু, এজাজুল হাকিম, শাজাহান সিরাজ, গোলাম মোস্তফা রাঙ্গা, রোমান খান জুয়েল, ফেরদৌস আলম, ইমনসহ আরও অনেকে।
গণসংযোগে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। তারা সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *