
বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে এমপি সুরাইয়া জেরিন রনিকে পুষ্পমাল্য অর্পণ।
বগুড়া জেলা প্রতিনিধি :
জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বগুড়া ও জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাবা সুরাইয়া আক্তার জেরিন রনি এমপিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সরদার, শহর তাঁতী দলের সভাপতি নাজির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোহন, সদর থানা তাঁতী দলের সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মন্টুসহ জেলা, সদর ও শহর তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংসদ সদস্য সুরাইয়া আক্তার জেরিন রনি বলেন, “তাঁতী দল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। আমি দেখেছি তারা প্রতিটি প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাঁতী দলকে আরও শক্তিশালী করতে আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি সেই সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
এসময় নেতৃবৃন্দ তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।