July 28, 2026, 8:14 am
শিরোনাম :
সমাজের আবর্জনা কিশোর গ্যাং নেসকোর স্থায়ী প্রধান কার্যালয় বগুড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন। বগুড়া জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে বিপুল পরিমানে জাল টাকা উদ্ধার। প্রধানমন্ত্রীর পিএসএর ফোনে এমপির ডিও বাতিল। রাস্ট্র পতি জিয়াউর রহমান হত্যার আসামি মেজর(অবঃ)মোজাফফর গ্রেফতার। নিখোঁজের ২৫ বছর পর মিলল বাক-প্রতিবন্ধীর মরদেহ। নীলামে ক্রয়কৃত সম্পর্তি নীজ দখলে নিতে সংবাদ সম্মেলন হালকা বৃষ্টিতেই বেহাল বগুড়া টিটিসি: পানি মাড়িয়ে ক্লাসে শিক্ষার্থীরা। খাল খননের কাজে শিক্ষক ও প্রবাসী শ্রমিকের তালিকায়। জাতীয়তাবাদী মহিলা দলের পিয়ারা রহমান তার সংগ্রামের যথাযথ মুল্যায়ন চেয়েছেন

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী এখন যুবদলের নেতা

দৈনিক সমাজ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী এখন যুবদলের নেতা

নিউজ ডেস্ক :

ফেনী জেলা যুবদল সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফেনী পৌর যুবদলের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কমিটির কার্যক্রম স্থগিত থাকবে এবং গত ৩০ এপ্রিল ২০২৬, ফেনী পৌর যুবদলের ঘোষিত ওয়ার্ড কমিটিসমূহ বিলুপ্ত করা হলো।
তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের এনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত ৩০ এপ্রিল ২০২৬, ফেনী পৌর যুবদলের ৪নং ওয়ার্ডের ঘোষিত কমিটিতে ২০১৭ সালে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা