ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে নব-নির্বাচিত ‘সংসদ সদস্য’ হিসেবে আলহাজ্ব মোশারফ হোসেনকে নন্দীগ্রাম উপজেলা বাসীর পক্ষ থেকে একটি সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নন্দীগ্রাম উপজেলা বিএনপি।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সকাল থেকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ। এসময় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে নারীসহ আহত ৭
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দূর্নীতি-চাঁদাবাজী সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা করেন। তিনি বলেন, “কেউ অসৎ কর্মকাণ্ড করার চিন্তাও করবেন না।” তিনি আরও উল্লেখ করেন যে, কেউ যেন এই বলতে না পারে যে, “স্বৈরাচার আওয়ামীলীগ যে পথে ছিল বিএনপিও সেই পথে গেছে।” তিনি বলেন, “আমরা ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করতে চাই।” এসময় তিনি তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্য শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুলের সংবর্ধনা ও ফুলের মালা দিয়ে বরন করে নেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি। আনুষ্ঠানিকভাবে বরন করেন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, প্রজন্ম দল, মহিলা দল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
