মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীয় দলীয় নেতা ও শিক্ষামন্ত্রীর প্রতি
“স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণ করতে হবে”
বিনা বেতনে শিক্ষকতার ২৫ বছর পূর্তিতে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায়-
মুফতি রফিকুল ইসলাম
সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি।
কদমতলী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, গাবতলী, বগুড়া
স্থাপিতঃ ১৯৮৩, মাদ্রাসার কোড নং-৫০৬৩১,
রেজিঃ নং-২০৮৫/৫, ইন নং-৮০০৭৩৬।
আপনি অবগত আছেন যে, ৮০ দশকে একই অধ্যাদেশে প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। কিন্তু পরবর্তীতে এ পর্যন্ত ৬৫৫৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করাসহ প্রাথমিক বিদ্যালয়ের ৩,৪৮,৫৮৪জন শিক্ষক/শিক্ষিকা এমপিওভুক্তিকরণসহ সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে। অথচ, প্রায় ১৫,০০০ (পনের হাজার) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবহেলিত হয়ে অদ্যবধি পর্যন্ত সরকারী সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত আছে। অপর দিকে এই এইতেদায়ী মাদ্রাসাগুলির প্রায় ৭৫,০০০ শিক্ষক/শিক্ষিকাগণ যথাযথ ভাবে দায়িত্ব পালন করলেও বেতনভাতাদি না পেয়ে মানবেত জীবন যাপন করে আসছে। বিগত সরকার বারবার আশা দিয়েও অদ্যবধি অবহিলে শিক্ষকদের ঝুলিয়ে রেখেছে। এমতাবস্থায় দেশ পরিচালনার নতুন কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীয় দলীয় নেতা ও শিক্ষামন্ত্রীরসহ শিক্ষানুরাগী সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে, উপরোক্ত বিষয়ের। আলোকে নিম্নে উল্লেখিত কাজ সম্পূর্ণ করার জন্য ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাগণের পক্ষে আকুল আবেদন জানাচ্ছি।
১. সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ করা হোক।
২. শিক্ষক/শিক্ষিকাদের এমপুিভুক্ত করণ।
৩. ছাত্র/ছাত্রীদের ১০০% উপবৃত্তি প্রদান নিশ্চিত করণ।
অতএব উপরোক্ত কাজগুলো যথাযথ ভাবে বাস্তবায়ন করে দ্বিনী শিক্ষার প্রতিষ্ঠান এবেিতদয়ী মাদ্রাসা ও শিক্ষক/শিক্ষিকাগণের ৪৫ বছরের আশা আকাংখা পূন করিতে মর্জি হয়।
সকল এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাগণের পক্ষে
মুফতি মোঃ রফিকুল ইসলাম।
