“গাইবান্দ্বার সাঘাটায় আওয়ামীলীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান”

দৈনিক সমাজ নিউজ ডেস্ক

গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকারের সর্মথনে সাঘাটা উপজেলা কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির আওয়ামীলীগ নেতা রাখু মিয়ার নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সম্প্রতি কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কামালেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহিনুর রহমান সাজুর ছোট ভাই রাখু মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, বিএনপি নেতা কামরুজ্জামান সোহাগ, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরসাদুল কবির রাঙ্গাসহ অনেকে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *