August 28, 2026, 11:15 pm
শিরোনাম :
বগুড়ায় বাঁশফোর হরিজন কলোনিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানে মাদক সহ ০৩(তিন) জন গ্রেফতার। ১১মডেল স্কুল- কলেজের ৯টি সরকারি, অবহেলায় বগুড়া মডেল স্কুল ও কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ত্যাগী ও দুঃসময়ের নেতাদের মুল্যায়ন দাবি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী একজন(জুলাই যোদ্ধা) বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বিভিন্ন মামলার ১১ জন গ্রেফতার। বিধবা মধ্য বয়সী নারীর সাথে ইউনিয়ন পরিষদের সদস্যের অনৈতিক সম্পর্ক। বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে CareerNex 2025/26 অনুস্ঠিত বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যরেন্সের উদ্যোগে CareerNex2025/26 বগুড়া র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থ সহ ২ (দুই) জন গ্রেফতার।

বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে CareerNex 2025/26 অনুস্ঠিত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ‘CareerNex 2025/26’ অনুষ্ঠিত

বগুড়া জেলা প্রতিনিধি:
তরুণ প্রজন্ম ও সম্ভাবনাময় পেশাপ্রত্যাশীদের ক্যারিয়ার গঠন, পেশাগত দিকনির্দেশনা এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘CareerNex 2025/26’।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে আয়োজিত এ ক্যারিয়ার ও পেশাগত উন্নয়নমূলক অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা তরুণ-তরুণী এবং চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সামনে ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং একটি সফল ও সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে তাদের অনুপ্রাণিত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন (রিটেইল বিজনেস), ট্রেনিং বিভাগের রাজু আহমেদ ইবনে হাবিব, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. বেলাল হোসেন এবং অনুষ্ঠানের আয়োজক হিসেবে এজিএম মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম এবং বিটাক, বগুড়ার জব প্লেসমেন্ট অফিসার রায়হান শরীফ সোহাগ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এএসএম মো. আমিনুল ইসলাম।

‘CareerNex 2025/26’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত উন্নয়ন এবং কর্মজীবনে সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি বীমা শিল্পে ক্যারিয়ারের সম্ভাবনা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তরুণদের প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ তরুণদের ক্যারিয়ার সম্পর্কে বাস্তবসম্মত ধারণা অর্জনের পাশাপাশি নিজেদের সম্ভাবনা ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা