August 28, 2026, 11:16 pm
শিরোনাম :
বগুড়ায় বাঁশফোর হরিজন কলোনিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানে মাদক সহ ০৩(তিন) জন গ্রেফতার। ১১মডেল স্কুল- কলেজের ৯টি সরকারি, অবহেলায় বগুড়া মডেল স্কুল ও কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ত্যাগী ও দুঃসময়ের নেতাদের মুল্যায়ন দাবি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী একজন(জুলাই যোদ্ধা) বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বিভিন্ন মামলার ১১ জন গ্রেফতার। বিধবা মধ্য বয়সী নারীর সাথে ইউনিয়ন পরিষদের সদস্যের অনৈতিক সম্পর্ক। বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে CareerNex 2025/26 অনুস্ঠিত বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যরেন্সের উদ্যোগে CareerNex2025/26 বগুড়া র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থ সহ ২ (দুই) জন গ্রেফতার।

বগুড়া র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থ সহ ২ (দুই) জন গ্রেফতার।

দৈনিক সমাজ নিউজ ডেস্ক

*_সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে ৩৭ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৯৯ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।_*

  • র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বগুড়া জেলার কাহালু থানাধীন কালাই কর্নিপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল ১৫ আগস্ট ২০২৬ তারিখ রাত্রি আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার কাহালু থানাধীন কালাই কর্নিপাড়া এলাকায় জনৈক সাইফুল প্রামানিক এর বসতবাড়ির সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোঃ মিলন প্রামানিক (৪৫), পিতা-মৃতঃ মনছুর প্রামানিক, সাং-কালাই কর্নিপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়কে ৩৭ (সাইত্রিশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৩টি পুরাতন বাটন মোবাইল, ০১টি সিম ও নগদ ১,৪৩০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত সহ আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়। একই তারিখ রাত্রি আনুমানিক ২৩.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় পৃথক একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত ১। মোছাঃ আশামনি বেগম (২০), পিতা মোঃ বাবলু, স্বামী-মোঃ রাসেল, সাং-হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া এবং ২। মোঃ উজ্জল প্রামানিক (২৪), পিতা-মৃতঃ ছাত্তার প্রামানিক, সাং-বেজোড়া দক্ষিনপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে ৯৯ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি পুরাতন বাটন মোবাইল, ০২টি সিম ও নগদ ২,১২০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত সহ আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা