
ত্যাগী ও দুঃসময়ের নেতাদের মূল্যায়নের দাবি, মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম মোহনকে দেখতে চান নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
জাতীয়তাবাদী তাঁতি দল বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মোহনকে বগুড়া মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান শহর তাঁতি দলের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের দাবি, দুঃসময়ে দলের পাশে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছেন শফিকুল ইসলাম মোহন। তাঁর নেতৃত্বে বগুড়া শহর তাঁতি দল সাংগঠনিকভাবে আরও পরিচিতি লাভ করেছে। তিনি নিজের স্বার্থের চেয়ে দলের নেতাকর্মীদের স্বার্থকে বেশি গুরুত্ব দেন এবং সবসময় কর্মীদের পাশে থাকার চেষ্টা করেন।
নেতাকর্মীরা জানান, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নির্বাচনী প্রচারণায়ও শফিকুল ইসলাম মোহন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বগুড়া সদর-৬ আসনের ২১টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো হয়।
শহর তাঁতি দলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন এবং দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। শফিকুল ইসলাম মোহনের মতো ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে মহানগর তাঁতি দলের সাধারণ সম্পাদক করা হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তাঁরা জাতীয়তাবাদী তাঁতি দলের সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পদ-পদবির ক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতাদের অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করা হোক। এতে সংগঠনের প্রতি নেতাকর্মীদের আস্থা আরও বাড়বে এবং আগামী দিনে বগুড়া মহানগর তাঁতি দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।