
সাঘাটা উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী একজন (জুলাই যোদ্ধা)…
জেলা প্রতিনিধি, গাইবান্ধাঃ
সাঘাটা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় ছাত্রনেতা, মোঃ আরাফাত রহমান সরকার ( জুলাই গণঅভ্যুত্থান এর অন্যতম জুলাই যোদ্ধা)
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দুঃসময়ে নেতৃত্ব দেওয়ার কারণে সাঘাটা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছেন, এই জুলাই যোদ্ধা, দূর সময়ের ত্যাগী ছাত্রনেতা এই আরাফাত সরকার। তিনি ছাত্র রাজনীতিতে একজন পরীক্ষিত ও সংগ্রামী ছাত্রনেতা হিসেবে পরিচিত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থেকে তিনি ছাত্রদলের কর্মসূচিকে বেগবান করেছেন। বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে হরতাল, অবরোধ ও মশাল মিছিলে নেতৃত্ব দেন সেই ২০১৫ সাল থেকে।
রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মামলা, হামলা ও নানা ধরনের ভয়ভীতি সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। আন্দোলন করতে গিয়ে তার শিক্ষা জীবন ব্যাহত হয় ।
যখন অনেকেই ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য ও ক্যারিয়ার গঠনে ব্যস্ত ছিলেন, তখন আারাফাত ছাত্রদলের ‘মুক্তি’ স্লোগানকে ধারণ করে রাজপথে সক্রিয় থেকেছেন। তার মূল লক্ষ্য ছিল তৃণমূল থেকে ছাত্রদলকে সুসংগঠিত করা। সে লক্ষ্যেই তিনি গ্রাম-গঞ্জের পথে ঘুরে ঘুরে সংগঠনের ভিত্তি মজবুত করতে কাজ করে যাচ্ছেন।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দুঃসময়ে তিনি সবার ছোট হয়েও একজন অভিভাবকের মতো পাশে থেকেছেন, এবং নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তৃণমূলের বহু ছাত্রনেতা তাকে সংগঠক ও অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেন।
তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, আরাফাত রহমান সরকারের নেতৃত্বে সাঘাটা উপজেলা ছাত্রদল আরও শৃঙ্খলিত ও গতিশীল হবে। তাদের মতে, দুঃসময়ের এই পরীক্ষিত জিয়ার সৈনিকই হতে পারেন আগামীর ভরসা। এ কারণেই সাঘাটা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে দেখতে চায় তৃণমূলের বড় একটি অংশ।