August 28, 2026, 11:16 pm
শিরোনাম :
বগুড়ায় বাঁশফোর হরিজন কলোনিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানে মাদক সহ ০৩(তিন) জন গ্রেফতার। ১১মডেল স্কুল- কলেজের ৯টি সরকারি, অবহেলায় বগুড়া মডেল স্কুল ও কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ত্যাগী ও দুঃসময়ের নেতাদের মুল্যায়ন দাবি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী একজন(জুলাই যোদ্ধা) বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বিভিন্ন মামলার ১১ জন গ্রেফতার। বিধবা মধ্য বয়সী নারীর সাথে ইউনিয়ন পরিষদের সদস্যের অনৈতিক সম্পর্ক। বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে CareerNex 2025/26 অনুস্ঠিত বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যরেন্সের উদ্যোগে CareerNex2025/26 বগুড়া র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থ সহ ২ (দুই) জন গ্রেফতার।

১১মডেল স্কুল- কলেজের ৯টি সরকারি, অবহেলায় বগুড়া মডেল স্কুল ও কলেজ।

দৈনিক সমাজ নিউজ ডেস্ক

১১ মডেল স্কুল-কলেজের ৯টি সরকারি, অবহেলায় বগুড়া মডেল স্কুল ও কলেজ

বিভাগীয় শহরে মানসম্মত শিক্ষা ও বিশ্বমানের নাগরিক তৈরির উদ্যোগ—বগুড়ায় কেন ব্যতিক্রম?
দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সুদক্ষ ও বিশ্বমানের নাগরিক গড়ে তোলার লক্ষ্যে তৎকালীন

প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সরকারের সময় বিভাগীয় শহরগুলোতে একটি করে মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবে বগুড়া শহরের নিশিন্দারায় প্রতিষ্ঠিত হয় বগুড়া মডেল স্কুল ও কলেজ।

২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লক্ষ্য ছিল—আধুনিক অবকাঠামো, মানসম্মত শিক্ষা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ প্রজন্ম তৈরি করা।

কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই স্বপ্নের প্রতিষ্ঠানটি আজও কাঙ্ক্ষিত মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। একই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের ১১টি মডেল স্কুল ও কলেজের মধ্যে ৯টি সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হলেও বগুড়া মডেল স্কুল ও কলেজ এখনো সেই কাঙ্ক্ষিত সরকারি মর্যাদা পায়নি।

এ নিয়ে বগুড়ার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—একই উদ্যোগে প্রতিষ্ঠিত অধিকাংশ প্রতিষ্ঠান যদি সরকারি হতে পারে, তাহলে বগুড়া মডেল স্কুল ও কলেজ কেন পিছিয়ে থাকবে?

স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে বগুড়া মডেল স্কুল ও কলেজকে দ্রুত সরকারি আওতায় আনা প্রয়োজন। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, অবকাঠামো ও প্রশাসনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং বগুড়ার শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।

বগুড়াবাসীর প্রত্যাশা—যে স্বপ্ন নিয়ে ২০০৩ সালে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা