August 29, 2026, 12:47 am
শিরোনাম :
বগুড়ায় বাঁশফোর হরিজন কলোনিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমানে মাদক সহ ০৩(তিন) জন গ্রেফতার। ১১মডেল স্কুল- কলেজের ৯টি সরকারি, অবহেলায় বগুড়া মডেল স্কুল ও কলেজ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সাথে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ত্যাগী ও দুঃসময়ের নেতাদের মুল্যায়ন দাবি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী একজন(জুলাই যোদ্ধা) বগুড়া র‍্যাব-১২ এর অভিযানে বিভিন্ন মামলার ১১ জন গ্রেফতার। বিধবা মধ্য বয়সী নারীর সাথে ইউনিয়ন পরিষদের সদস্যের অনৈতিক সম্পর্ক। বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে CareerNex 2025/26 অনুস্ঠিত বগুড়ায় শান্তা লাইফ ইন্স্যরেন্সের উদ্যোগে CareerNex2025/26 বগুড়া র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে মাদক ও নগদ অর্থ সহ ২ (দুই) জন গ্রেফতার।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যেগে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত

দৈনিক সমাজ নিউজ ডেস্ক

বগুড়ার শিবগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

দৈনিক সমাজ:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে)২৬ ইংরেজি বিকাল ৫টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বাবু রতন কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএম তাজুল ইসলাম বলেন,
“মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি। গণমাধ্যম স্বাধীন না হলে মানুষের কথা বলার অধিকারও সংকুচিত হয়ে পড়ে। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন বলেই রাষ্ট্র ও সমাজ সঠিক পথে এগিয়ে যেতে পারে। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের সেই দায়বদ্ধতার কথাই স্মরণ করিয়ে দেয়।”
বিশেষ অতিথি বাবু রতন কুমার রায় বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যেখানে সত্যনিষ্ঠা ও সাহসিকতা সবচেয়ে বড় শক্তি। তিনি তরুণ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতায় অটল থাকার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, মিজানুর রহমান, সোহেল রানা। এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক গোলজার রহমান, তাহেরা জামান লিপি, হারুনুর রশিদ লিটন, সাবিত হাসান, প্রভাষক আব্দুল হান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, জহুরুল ইসলাম সৈকত, মোস্তাকিম রুবেল, আব্দুল গফুর, রাকিব হাসান, রুহুল আমিন, তৌহিদ হাসা, উপজেলা প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী, সাবেক ছাত্রদল নেতা আমিনুর মুশফিক সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, “মুক্ত গণমাধ্যম দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্য প্রকাশের অধিকার কতটা গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের চিত্র তুলে ধরেন। তাদের এই অবদান একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানটি শেষে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার বিষয়ে সকলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা