June 17, 2026, 10:46 am
শিরোনাম :
হরিলুটের টাকায় অলংকার কিনছে ইন্জিনিয়ার ও স্ত্রীগণ। অব্যবস্থাপনার দায়ে কি শুধুই ‘তালা’? আদ-দ্বীন বন্ধের সিদ্ধান্ত নিয়ে উঠছে নীতিগত প্রশ্ন। বগুড়া সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ০৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান। চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। চুলকাটলেই ০৯(নয়) হাজার টাকা বীল কি ভাবে শোধ করবো শহীদ জাহীদদের রক্তের এই ঋণ। শিবগন্জে বাউল গানের আসর, জনসেবার অঙ্গীকার করে দোয়া চাইলেন সম্ভাব্য জনপ্রতিনিধিরা। বগুড়ায় সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। হারানো মোবাইল উদ্ধার করে আবারও চমক দেখালেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রায়হান। এমআরএ,র নির্দেশনা উপেক্ষার অভিযোগ টিএমএসএসের বিরুদ্ধে।

সিংগাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name

 

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাস জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা পুলিশ ফাঁড়ির পাশে এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন খান।
অভিযানকালে সরকারি খাস খতিয়ানের জায়গায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও তারা নির্দেশ অমান্য করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন খান বলেন, “ধল্লা পুলিশ ফাঁড়ির পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখল করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তারা না শুনলে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। সরকারি জমি দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা